শিরোনাম
বাংলাদেশ হাট মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে এমপি হারুন অর রশীদ ও প্রশাসক আব্দুস সালাম গোয়ালন্দে ৮ বিঘা জমিতে আধুনিক খেলার মাঠ, সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন ইউএনও খানখানাপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদ আব্দুল গণির দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল গোয়ালন্দে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন যুবককে বলাৎকারের অভিযোগ গোয়ালন্দে চালককে হত্যা করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই গোয়ালন্দে অর্থের বিনিময়ে কৃষক দলের কমিটি গঠনের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে জুলাই শহীদ দিবস পালিত, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

খানখানাপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদ আব্দুল গণির দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: জুলাই ছাত্র আন্দোলনে গুলিতে নিহত রাজবাড়ী সদর উপজেলার শহীদ আব্দুল গণির দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার দোয়া অনুষ্ঠান এবং শহীদ আব্দুল গণির কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। সদর উপজেলা প্রশাসন ও জেলা বিএনপি নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে আব্দুল গণি হত্যার বিচার চাইলেন তাঁর স্ত্রী, সন্তান, বাবা সহ বিএনপি নেতৃবৃন্দ।

শহীদ আব্দুল গণি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে। তিনি ঢাকার শুলশান-২-এর সিক্সসিজন নামের একটি আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপীপাড়ার বাসা থেকে গুলশান-২-এ কর্মস্থলের দিকে রওনা হন আব্দুল গণি (৪৫)।

পথিমধ্যে শাহজাহানপুর বাঁশতলা এলাকায় সংঘর্ষ চলাকালে তাঁর মাথার ডান পাশে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। ২১ জুলাই বিকেলে তাঁর লাশ গ্রামের বাড়ি খানখানাপুর আনা হয়। ওইদিন রাত সাড়ে আটটার দিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আব্দুল গণির স্ত্রী লাকি আক্তার, ছেলে আলামিন শেখ ও আট বছর বয়সী মেয়ে জান্নাত রয়েছে।

আব্দুল গণির মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন সদর উপজেলার খানখানাপুরে আব্দুল গণি বাড়ির পাশে ইটভাটা চত্বরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়াসহ সদর ও গোয়ালন্দ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় আব্দুল গণির পরিবারের খোঁজ খবর নিতে আসেন। পরে বিএনপি নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আব্দুল গণির কবরে শ্রদ্ধা জানান। এ সময় দোয়া পরিচালনা করেন খানখানাপুর দারুস সুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আতিকুর রহমান।

এ সময় আব্দুল গণির ছেলে আলামিন শেখ বলেন, দুই বছর ধরে বাবা নেই। জুলাই ছাত্র আন্দোলনের সময় আমার বাবাকেও পুলিশ গুলি করে মারে। বর্তমান তারেক জিয়া সরকার ক্ষমতায় রয়েছেন। আমরা আমার বাবা হত্যার বিচার চাই। আর এ জন্য শেখ হাসিনার ফাঁসি চাই আমরা।

বিএনপি নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, জুলাই ছাত্র আন্দোলনে প্রায় ১৪০০ মানুষ শহীদ হন। তারমধ্যে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর আমার এলাকার শহীদ আব্দুল গণি আছেন। আব্দুল গণি শহীদ হওয়ার পর থেকে তার পরিবারের পাশে দাঁড়িয়েছি। আজকে তাঁর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে সরকারের কাছে দাবি একটাই শহীদদের হত্যার বিচার করতে হবে।

শহীদ গণি হত্যার বিচার ব্যবস্থার কি অবস্থা এবং ওই সময় বাদীর অজান্তে অনেককে আসামী করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার ইউএনও নিরুপমা রায় বলেন, বিষয়টি প্রশাসনিকভাবে বিস্তারিত খোঁজ খবর নিয়ে বলতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg