স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর কালুখালী উপজেলার আশরাফুল উলুম কওমী মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে আকরাম হোসেন (১০) নামে এক মাদ্রাসাছাত্র।
শনিবার (১৮ জুলাই) সকাল ৬টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আকরাম হোসেন কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গরিয়ানা গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় আশরাফুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও আকরাম আর বাড়িতে পৌঁছায়নি। এরপর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ হওয়ার সময় আকরামের পরনে পাঞ্জাবি ছিল। তার বয়স আনুমানিক ১০ বছর। শিশুটির হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
আকরাম হোসেন সম্পর্কে কোনো ব্যক্তি যদি কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও তাকে দেখে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৭৪৭-৮০৭০১৩
০১৫৬০-০২৬৬৮৬ (আকরামের ফুফাতো ভাই)
পরিবারের পক্ষ থেকে শিশুটিকে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি বেশি বেশি শেয়ার করে তার সন্ধান পেতে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।