শিরোনাম
রাজবাড়ীতে চেয়ারম্যানের নির্মিত ড্রেন টিকল মাত্র সাত দিন, ১০ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার

রাজবাড়ীতে চেয়ারম্যানের নির্মিত ড্রেন টিকল মাত্র সাত দিন, ১০ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাউরিয়া, বসুপাড়া ও ধেরওয়িল গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ড্রেন উদ্বোধনের মাত্র সাত দিনের মাথায় ধসে পড়েছে।

এতে আবারও জলাবদ্ধতায় পড়ে বিপাকে পড়েছেন শত শত কৃষক। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণেই ড্রেনটি এত দ্রুত ভেঙে গেছে।

স্থানীয় সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি বিশেষ কিস্তি) আওতায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ড্রেনটি নির্মাণ করা হয়। প্রকল্পটির উদ্দেশ্য ছিল তিনটি গ্রামের ফসলি জমির পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করা।

সরেজমিনে দেখা যায়, ড্রেনটির একাধিক অংশ ধসে পড়েছে। কোথাও দেয়াল ভেঙে পাশের অংশে হেলে পড়েছে, আবার কোথাও বড় বড় ফাটল দেখা দিয়েছে। ড্রেনের মুখে পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি আটকে থেকে আশপাশের বিল ও ফসলি জমিতে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় রড ও পিলার ব্যবহার না করেই তড়িঘড়ি করে কাজ শেষ করা হয়। ফলে সামান্য বৃষ্টির পানির চাপেই ড্রেনটি ধসে পড়ে।

কৃষক লুতফর রহমান বলেন, বিলের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হলেও মাত্র সাত দিনের মধ্যেই সেটি ভেঙে গেছে। এখন জমিতে পানি জমে থাকায় চাষাবাদ করতে পারছি না।

আরেক কৃষক মোজাহার হোসেন বলেন, এ এলাকার প্রায় ৫০০ বিঘা জমির পানি এই ড্রেন দিয়ে বের হওয়ার কথা ছিল। কিন্তু ড্রেন ভেঙে যাওয়ায় কৃষকরা আবারও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্মাণকাজে যুক্ত এক শ্রমিকের দাবি, কাজের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজেই উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন এবং তাঁর নিজস্ব ইটভাটার ইট ব্যবহার করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব মোল্লা। তিনি বলেন,নির্মাণসামগ্রীর কোনো ঘাটতি ছিল না। মিস্ত্রির কাজের ত্রুটি থাকতে পারে। যেহেতু ড্রেনটি ভেঙে গেছে, দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, ড্রেন ধসে পড়ার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তদন্তে অনিয়ম বা অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ড্রেনটি পুনর্নির্মাণ বা মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg