শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,  শনিবার (১৮ জুলাই) সদর থানার এসআই (নিঃ) মো. রুস্তম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার কল্যাণপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুর ছালামের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মো. ইমান আলী (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে।

এদিকে রোববার (১৯ জুলাই) এসআই (নিঃ) মো. সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এরেন্দা গ্রামের এরেন্দা দাড়িখল মাদরাসার গেটসংলগ্ন পাকা সড়কে অভিযান চালান। এ সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আজিজুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার এরেন্দা গ্রামের সিরাজুল মোল্লার ছেলে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg