শিরোনাম
গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম রাজবাড়ীতে রাস্তা থেকে তুলে নিয়ে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত সাধক গ্রেপ্তার গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ হাট মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে এমপি হারুন অর রশীদ ও প্রশাসক আব্দুস সালাম গোয়ালন্দে ৮ বিঘা জমিতে আধুনিক খেলার মাঠ, সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন ইউএনও খানখানাপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদ আব্দুল গণির দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

স্টাফ রিপোর্টার / ১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতির মূল উদ্দেশ্য মানুষের মন ও মানসিক বিকাশে ভূমিকা রাখা। তবে অতীতে ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থে সংস্কৃতিকে ব্যবহার করা হয়েছে, যার ফলে প্রকৃত সাংস্কৃতিক চর্চা কাঙ্ক্ষিতভাবে বিকশিত হয়নি।

শনিবার (১৮ জুলাই) রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির একটি স্বতন্ত্র পরিচয় ও ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে সংরক্ষণ ও বিকশিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। শিল্পকলা, গণগ্রন্থাগার, জাদুঘর, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ সংস্কৃতির বিভিন্ন প্রতিষ্ঠানকে আধুনিক ও কার্যকর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সংস্কৃতির উন্নয়নে প্রথম ধাপে বিদ্যমান আইন, নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে সময়োপযোগী করার কাজ চলছে। পাশাপাশি অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের জন্য আরও অনুকূল পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। নিয়মিত প্রশিক্ষণ, অনুশীলন ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে শিল্পের প্রতিটি ক্ষেত্রকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সম্প্রতি চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির সম্ভাবনা বিশ্বমানের হলেও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও নিয়মিত চর্চার অভাব রয়েছে। চীনের সাংস্কৃতিক উন্নয়নের বিভিন্ন অভিজ্ঞতা দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজে লাগানো হবে বলে তিনি জানান।

রাজবাড়ীর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জেলায় আধুনিক শিল্পকলা একাডেমি, অ্যাক্রোবেটিক সেন্টার, কালচারাল সেন্টার এবং একটি নতুন জাদুঘর স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজবাড়ী সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমকে স্মরণ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে তাঁর সৃজনশীলতার ছাপ ছড়িয়ে রয়েছে। তিনি শুধু রাজবাড়ীর নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। তাঁর জন্মবার্ষিকীতে সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে ও কেক কেটে মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, চিত্রশিল্পী মনসুর করিম স্মৃতি সংসদের আহ্বায়ক খোকন মাহমুদ, সদস্যসচিব আজিজা খানম, উপদেষ্টা চৌধুরী আহসানুল করিম হিটু ও নূরুল হক আলম, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, কবি সালাম তাসির, সৈয়দ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, শিক্ষার্থী ও সুধীজন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg