শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

কুমারখালীতে সর্বশান্ত ব্যবসায়ীদের ফাঁসানোর অভিযোগ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার কুমারখালীর চিহৃত সুদখোর আসাদুজ্জামান নয়নের বাবা ও ভূয়া মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মানুকে গত মঙ্গলবার সন্ধায় কে বা কাহারা গণপিটুনি দিয়েছে। কিন্তু বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে সুদখোরের খপ্পরে সর্বশান্ত ব্যবসায়ীদের জড়িয়ে স্থানীয় পত্রিকার সংবাদ প্রকাশিত হয়েছে। তবে ব্যবসায়ীরা দাবি করেন, তাঁদের ফাঁসাতে মিথ্যে অভিযোগ করছে নয়নের পরিবার।

বুধবার বিকেলে কুমারখালী ইকোপার্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এমন দাবি করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা হলেন দুর্গাপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মো. শরিফুল ইসলাম, বাঁখই মহব্বতপুর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মো. শামীম রেজা ও আফিল উদ্দিনের ছেলে মো. মান্নান, দুর্গাপুর গ্রামের মনসুর আলীর ছেলে মো. হাবিবুর রহমান, কুন্ডুপাড়ার আশরাফ আলীর ছেলে মো. সুরুজ আলী।

প্রতিবাদ সভায় ভুক্তভোগীরা বলেন, নয়নের বাবার উপর কে বা কাহারা হামলা চালিয়েছে সে সম্পর্কে আমরা কিছুই জানিনা। তারপরও আমাদের নাম জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদ মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট।মূলত নয়নের বিচারের দাবীকে ভিন্ন খাতে প্রভাবিত করতে তৃতীয় পক্ষও এমন ঘটনা ঘটাতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদুর রহমান মানুর ছেলে আসাদুজ্জামান নয়নের সুদে কারবারির ক্ষপ্পরে পরে সর্বশান্ত হয়ে ভিটা বাড়ি ছেড়েছে উপজেলার বেশ কয়েকজন ভুক্তভোগী। নয়নের বাবা মানুর কাছে এবিষয়ে ভুক্তভোগীরা একাধিকবার বিষয়টি সমাধানের কথা বলেও কোন কাজ না হওয়ায় মানুর উপড় এই হামলার ঘটনা ঘটতে পারে বলে করছে স্থানীয়রা।

এই ঘটনায় মানুর ছেলে নয়নের সুদে কারবারি ক্ষপ্পরে পরে বাস্তুহারা ভুক্তভোগীদের দায়ী করে নাম দিয়ে স্থানীয় পত্রিকায় হামলার সংবাদ প্রকাশিত হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg