শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রাজবাড়ীতে লোডশেডিংয়ের ভয়াবহ রূপ, গরমে অতিষ্ঠ পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার / ১৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, তীব্র গরমের মধ্যে রাজবাড়ী জেলায় ভয়াবহ আকার ধারণ করেছে বিদ্যুতের লোডশেডিং। ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতায় অতিষ্ঠ হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা।

জানা যায়, গত কয়েকদিন ধরে দিনে-রাতে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। কখনো ১ ঘন্টা , আবার কখনো ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে রাতের বেলায় লোডশেডিং বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না।

এসএসসি পরীক্ষার্থীরা জানান, গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় পড়ার পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। অনেকেই বাধ্য হয়ে মোমবাতি বা চার্জ লাইট ব্যবহার করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, যা দীর্ঘসময় ধরে সম্ভব হচ্ছে না।

শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন,দিনে কয়েকবার করে বিদ্যুৎ যায়, আবার কখন আসবে তার কোনো ঠিক নেই। গরমে ঘরে থাকা দায় হয়ে পড়েছে। ছোট শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে।

ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। দোকানপাটে বিদ্যুৎ না থাকায় ক্রেতা কমে যাচ্ছে, ফ্রিজে রাখা পণ্য নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী জানিয়েছেন, নিয়মিত লোডশেডিংয়ের কারণে তাদের আর্থিক ক্ষতি বাড়ছে।

এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতিরিক্ত চাহিদা ও জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতির কারণে সাময়িকভাবে লোডশেডিং বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও তারা দাবি করেন।

এদিকে দ্রুত লোডশেডিং কমিয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg