শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সারাদেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়।

ভূমিসেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া এবং ভূমি সংক্রান্ত বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন সেক, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ,নাজিরুল ইসলাম তিতাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান ও ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে। তিন দিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg