শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চ-এর ব্যানারে আয়োজিত কর্মসূচির প্রতিপাদ্য ছিল “সংযোগ বাড়াও, অর্থনীতি বাঁচাও, দৌলতদিয়া-পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু গড়াও।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম সরদার,মানববন্ধনে বক্তব্য দেন আয়োজক কমিটির পক্ষে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার মুখ্য সংগঠক আকিব সরদার, ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী নাজমুল ইসলাম জামায়াতে ইসলামীর দৌলতদিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ এবং এনপিপির সদস্য আরবি হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের পর বছর ধরে এই রুটে ফেরি পারাপারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময়ে দীর্ঘ যানজট, ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষা এবং অব্যবস্থাপনা জনদুর্ভোগ বাড়িয়ে তোলে।

তারা আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের ফলে দেশের একাংশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও দৌলতদিয়া-পাটুরিয়া রুটের গুরুত্ব এখনো কমেনি। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের প্রসার এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মানববন্ধনে বক্তারা পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তারা পদ্মা ব্যারাজের বিপক্ষে নন। বরং সরকারের এ মেগা প্রকল্পকে স্বাগত জানান। তবে পদ্মা ব্যারাজের পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg