শিরোনাম
গোয়ালন্দে ফারুক হত্যার পরিকল্পনাকারী ছোট ভাই বারেকসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি

গোয়ালন্দে পদ্মা ব্যারেজ প্রকল্পের সফলতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ২৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পাওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দে দোয়া মাহফিল ও শুকরিয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) আসর নামাজের পর গোয়ালন্দ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রকল্পের সফল বাস্তবায়ন ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন সেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, ছাত্রদলের পৌর সভাপতি আজিম ইসলাম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ। পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি এলাকায় ব্যারেজটি নির্মিত হলে কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, নদীভাঙন রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজবাড়ীসহ আশপাশের ২৬ জেলার মানুষের জীবনমান উন্নত হবে বলে তারা আশাবাদী।

এসময় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু বাস্তবায়ন প্রকল্প জাতীয় কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকেও ধন্যবাদ ও অভিনন্দন জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg