শিরোনাম
গোয়ালন্দে ফারুক হত্যার পরিকল্পনাকারী ছোট ভাই বারেকসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি

রাজবাড়ীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে রাজবাড়ীতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের সজ্জনকান্দা এলাকায় জেলা তথ্য কর্মকর্তার কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

জেলা তথ্য কর্মকর্তা রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব এবং জেলা বিএনপির সদস্য মজিদ বিশ্বাস।

বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে জনগণের কাছে যে ইশতেহার ঘোষণা করেছিল, তা ধাপে ধাপে বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, যার আওতায় রাজবাড়ীর দুটি উপজেলাও অন্তর্ভুক্ত রয়েছে।

তারা আরও জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং সারা দেশে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া একনেক সভায় রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতির অনুমোদন পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ নিয়েও আলোচনা চলছে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg