শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শাহিনুর গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১০১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যমানের ২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তি হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈরাগীর চর এলাকার মৃত আরজেত মণ্ডলের ছেলে মো. শাহিনুর মণ্ডল (২৫)।

র‌্যাব জানায়, রাজবাড়ী থেকে ফরিদপুরগামী পাকা সড়কে একটি নছিমন তল্লাশি চালিয়ে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নছিমনটি জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান,শাহিনুর মণ্ডল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg