শিরোনাম
দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধনের ঘোষণা গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ গোয়ালন্দে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার ফরিদপুরে মাটি/চাপা অবস্থায় মা-শি/শুর অর্ধ/গলিত মর/দেহ উদ্ধার রাজবাড়ীতে বজ্রপাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত গোয়ালন্দে পেঁয়াজের হাটে ধলতা বিরোধী সচেতনতামূলক অভিযান নদী-খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন প্রতিমন্ত্রী অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা রাজবাড়ী জেলা পুলিশ দৌলতদিয়ায় মসজিদ নির্মাণে মোস্তফা মেটালের ২০ মণ রড প্রদান

দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধনের ঘোষণা

স্টাফ রিপোর্টার / ১১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধনের ঘোষণা দিয়েছে গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চ। আগামী রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে গোয়ালন্দ বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে দীর্ঘদিনের যানজট ও ভোগান্তি নিরসন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল করা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সময়ের দাবি হয়ে উঠেছে।

মানববন্ধনে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন,

দৌলতদিয়া–পাটুরিয়া পদ্মা সেতু এখন এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। সংযোগ বাড়াও, অর্থনীতি বাঁচাও গোয়ালন্দে পদ্মা সেতু গড়াও।

উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারেজ এবং দৌলতদিয়া–পাটুরিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে।

এদিকে সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আয়োজিত এক সভা শেষে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম দৌলতদিয়া–পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি।

মন্ত্রী আরও জানান, তিনটি সম্ভাব্য রুটের মধ্যে দৌলতদিয়া–পাটুরিয়া রুটের সম্ভাব্যতা যাচাই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে অর্থায়ন নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্টদের মতে, এ সেতু বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ঈদযাত্রার দীর্ঘ দুর্ভোগও অনেকাংশে কমে আসবে।

অন্যদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, একনেক সভায় পাংশার হাবাসপুর পয়েন্টে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এ ব্যারেজ নির্মাণের খবর প্রকাশের পর গোয়ালন্দবাসীর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতুর দাবি আরও জোরালো হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রত্যাশিত দৌলতদিয়া–পাটুরিয়া পদ্মা সেতু বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা হতাশ ও ক্ষুব্ধ।

মানববন্ধন সফল করতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে জনমত আরও শক্তিশালী হবে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg