শিরোনাম
হরিজন জনগোষ্ঠীর অধিকার ও ৮০% কোটা সংরক্ষণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত ফরিদপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ইজিবাইক ছিনতাই, অচেতন চালককে গোয়ালন্দ হাসপাতালের সামনে ফেলে যায় দুর্বৃত্তরা রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে দুই নারীসহ তিনজন আহত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ। রাজবাড়ীর সন্তান ইউএনও আমিনুল ইসলাম বুলবুলের সততায় সরকারি কোষাগারে ফেরত ৪১.৯০ লাখ টাকা রাজবাড়ীতে অবৈধ এলপিজি ক্রস-ফিলিংয়ের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার উদ্ধার রাজবাড়ীতে চেয়ারম্যানের নির্মিত ড্রেন টিকল মাত্র সাত দিন, ১০ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হরিজন জনগোষ্ঠীর অধিকার ও ৮০% কোটা সংরক্ষণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উপলক্ষে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি ও মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও জনস্বাস্থ্য সেবায় হরিজন জনগোষ্ঠীর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও তারা এখনো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে নানা বৈষম্য ও বঞ্চনার শিকার। তাই তাদের সাংবিধানিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে হরিজন জনগোষ্ঠীর জন্য ৮০ শতাংশ কোটা সংরক্ষণ, স্থায়ী আবাসনের ব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন সময়ের দাবি।

এ সময় বিশেষ বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান হরিজন জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে ৮০ শতাংশ কোটা সংরক্ষণের দাবি জানানো হয়।

এ সময় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg