শিরোনাম
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ

ফরিদপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ইজিবাইক ছিনতাই, অচেতন চালককে গোয়ালন্দ হাসপাতালের সামনে ফেলে যায় দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার / ৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের কোতোয়ালি থানার অম্বিকাপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় যাত্রী সেজে ইজিবাইকে ওঠা তিন ব্যক্তি চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে। পরে অচেতন অবস্থায় ওই চালককে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ইজিবাইক চালক হাসান ব্যপারী ফরিদপুর সদরের মাজেদ ব্যপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার অম্বিকাপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে তিনজন আংশিক পরিচিত যাত্রীকে নিয়ে গোয়ালন্দের উদ্দেশ্যে রওনা দেন ইজিবাইক চালক হাসান। পথিমধ্যে ফরিদপুর অংশে যাত্রীরা তাকে মুড়ির সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়।

পরে অচেতন অবস্থায় চালক হাসানকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg