শিরোনাম
ফরিদপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ইজিবাইক ছিনতাই, অচেতন চালককে গোয়ালন্দ হাসপাতালের সামনে ফেলে যায় দুর্বৃত্তরা রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে দুই নারীসহ তিনজন আহত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ। রাজবাড়ীর সন্তান ইউএনও আমিনুল ইসলাম বুলবুলের সততায় সরকারি কোষাগারে ফেরত ৪১.৯০ লাখ টাকা রাজবাড়ীতে অবৈধ এলপিজি ক্রস-ফিলিংয়ের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার উদ্ধার রাজবাড়ীতে চেয়ারম্যানের নির্মিত ড্রেন টিকল মাত্র সাত দিন, ১০ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর

রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে দুই নারীসহ তিনজন আহত

স্টাফ রিপোর্টার / ২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:রাজবাড়ীর পাংশা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা গ্রামের সুরুজ মিয়ার মেয়ে জোছনা (৩০) ও সুমি (২৫) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাগাড়িয়া গ্রামের মজিবর আলীর ছেলে শাহেব আলী (৩২)। আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

আহত যাত্রী শাহেব আলী জানান, তিনি বাসের চালকের পেছনের আসনে বসেছিলেন। বাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে একটি মাহিন্দ্রকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে তিনি ও আরও দুই নারী আহত হন।

অন্যদিকে ট্রাকচালক মো. আহাদ আলী দাবি করেন, দুর্ঘটনার জন্য তিনি দায়ী নন। তার ভাষ্য, বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগান।

পাংশা হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg