শিরোনাম
হরিজন জনগোষ্ঠীর অধিকার ও ৮০% কোটা সংরক্ষণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত ফরিদপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ইজিবাইক ছিনতাই, অচেতন চালককে গোয়ালন্দ হাসপাতালের সামনে ফেলে যায় দুর্বৃত্তরা রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে দুই নারীসহ তিনজন আহত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ। রাজবাড়ীর সন্তান ইউএনও আমিনুল ইসলাম বুলবুলের সততায় সরকারি কোষাগারে ফেরত ৪১.৯০ লাখ টাকা রাজবাড়ীতে অবৈধ এলপিজি ক্রস-ফিলিংয়ের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার উদ্ধার রাজবাড়ীতে চেয়ারম্যানের নির্মিত ড্রেন টিকল মাত্র সাত দিন, ১০ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজবাড়ী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা। এ সময় তিনি অফিসার ও ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন এবং উত্তম পোশাক-পরিচ্ছদের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের পুরস্কৃত করেন।

পরে রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যা এবং কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জনসাধারণের সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কল্যাণ সভায় কর্মদক্ষতা ও বিভিন্ন মানদণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন পাংশা মডেল থানার এসআই (নিঃ) মো. নাসিরুজ্জামান ও এসআই (নিঃ) মো. মিনহাজ উদ্দিন, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) শামীম হাজরা, সার্জেন্ট খায়রুল আলম, সাইবার ক্রাইম সেলের এসআই (নিঃ) আশিক ইমরান ও তার টিম, রাজবাড়ী সদর থানার এএসআই (নিঃ) নুর আলম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য সহযোগিতার স্বীকৃতি হিসেবে গ্রাম পুলিশ দফাদার মো. মুন্নাফ মিয়া।

এরপর রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন পুলিশ সুপার।

মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভায় রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg