শিরোনাম
স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কতটুকু বাস্তবায়িত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১

0Shares

শিক্ষাই জাতির মেরুদন্ড,মেরুদন্ড বিহীন যেমন একজন মানুষ দাঁড়াতে পারে না ঠিক তেমনি শিক্ষা ছাড়া একটা জাতি সোজা হয়ে দাঁড়াতে সক্ষম নয়। দেশ এবং জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব অপরিসীম, শিক্ষিত মানুষ দেশের জন্য বোঝা নয় বরং আশীর্বাদ। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। পশ্চিমা বিশ্বের দিকে নজর দেই তাহলে তারা যে আজ উন্নয়নের জোয়ারে ভাসছে তা একমাত্র সম্ভব হয়েছে শিক্ষার মাধ্যমে। আমার এদেশের স্বাধীনতার পূর্ববর্তী চিত্র দেখি তাহলে দেখতে পায় সে সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ আমাদের বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের আমার এদেশের স্বাধীনতার পূর্ববর্তী চিত্র দেখি তাহলে দেখতে পাই সে সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ আমাদের বাংলাদেশ পশ্চিম পাকিস্তান কতৃক যে বৈষম্যের শিকার হয়েছিল সেখানে শিক্ষা ও ছিল। অর্থাৎ পূর্ব-পাকিস্তানের উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ছিল দুইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বৃটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় হাজার ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাও ২৩ বছরের শাসন আমলে। যুদ্ধ পরবর্তী সময়ে দেশের কার হার ছিল ২০ থেকে ৩০ শতাংশ, দেশের দুই তৃতীয়াংশ মানুষ ছিল যারা শিক্ষিত না অথ্যৎ তারা তাদের নিজেদের নাম সই পর্যন্ত দিতে পারত না। নানান উত্থান-পতনের পর আজকে বাংলাদেশ তার স্বাধীনতার ৫০ বছর পার করতে চলছে এই ৫০ বছরে বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে অনেক উন্নত করেছে আজ বাংলাদেশের শিক্ষিতের হার ৭২ থেকে ৮০ শতাংশ। এছাড়াও দেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৯ টি আরো কিছু বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রস্তুতি নিয়েছে সরকার। এখন এত বিশ্ববিদ্যালয় এত যে শিক্ষিত জনগণ রয়েছে আমাদের দেশে তবুও কি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয়েছে? দার্শনিক সক্রেটিস বলেছেন know thyself নিজেকে জানো। আসলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো নিজেকে জানতে হবে নিজের বিবেক বুদ্ধিকে জাগ্রত করতে হবে যেগুলো সুপ্ত অবস্থায় ছিল। আজ যখন আমরা উচ্চশিক একজন ব্যক্তির দিকে লক্ষ করি দেখতে পাই তার কাছে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো স্নাতক সম্পন্ন করে বিসিএস দিয়ে সরকারি আমলা হিসেবে জীবনটা গঠন করা। আবার এমনও দেখা যায় যে একজন শিক্ষিত ব্যক্তি যে কিনা সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে যেখানে দেশের মানুষেরা শিক্ষা খরচ চালাই, সেই ব্যক্তি চাকুরী করার সময় অসাধু উপায় অবলম্বন এর মাধ্যমে মানুষের কাছ থেকে ঘুষের টাকা গ্রহন করে। শুধুমাত্র নিজের উন্নতির কথা চিন্তা করে তারা এমনটা করে। একবারও সে ভাবে না যে দেশের সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ কারণ, এই মানুষগুলোই পরোক্ষ ভাবে তার পড়াশোনার ভার বহন করেছিল। এই যদি হয় দেশের উচ্চশিক্ষিতদের অবস্থান, তাহলে ঘটা করে শিক্ষিতদের সংখ্যা বৃদ্ধি করে কোন লাভ রয়েছে দেশের জন্য। একজন শিক্ষিত মানুষ নিজের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করা উচিত সেখানে ব্যক্তিকেন্দ্রিক চিন্তাগুলোই আজ এই জাতিকে গ্রাস করেছে। তাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য প্রয়োজন শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি করা নয়, বরং শিক্ষার মান বৃদ্ধি করা। শুধু মুখস্ত করে দুই হরফ খাতায় লিখে বেশি নম্বর দিয়ে ডিগ্রী হাসিল করা নয় বরং চিন্তাভাবনা এবং গবেষণা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন সাধন করতে হবে। তবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এমন প্রত্যাশা দেশের নাগরিকদের।
জাফরুল ইসলাম
শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়
০১৭৫৪৭৬৪০২৫

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg