শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

শহীদ গোলাম কিবরিয়ার নামে স্কুলের একাডেমি ভবন উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নে গোপালপুর গ্রামে জিডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের নব নির্মিত শহীদ গোলাম কিবরিয়া চারতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়। কুষ্টিয়া শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা খরচে ভবনটি নির্মাণ করা হয়।

নব নির্মিত ভবনের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
২০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ ঘটিকার সময় স্কুল মাঠে নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জিডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের সভাপতি এ্যাডঃ জয়দেব বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, মোঃ সামসুজ্জামান অরুণ মেয়র কুমারখালী পৌরসভা, কামরুজ্জামান তালুকদার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আব্দুল রশীদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আতিয়ার রহমান টুকু উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আক্তারুজ্জামান নিপুণ সাধারণ সম্পাদক পৌর আওয়ামীলীগ কুমারখালী, সালাউদ্দিন খান তারেক সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, হারুন অর রশিদ হারুন সভাপতি উপজেলা যুবলীগ।

সঞ্চালনায় ছিলেন মুহ: ছরোয়ার হোসেন অধ্যক্ষ ডিজি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল।

এই সময় ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ তার বক্তব্যে বলেন, আগামী প্রজন্ম কে সুশিক্ষিত করে গড়ে তুলতে এই সরকার আধুনিক শিক্ষার ব্যবস্থা করছে। প্রতিটা স্কুলে সুন্দর দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হচ্ছে।

তিনি আরো বলেন,জিয়াউর রহমান কোন মুক্তিযোদ্ধা ছিলেন না উনি ছিলেন পাকিস্তানের ইসপায়। তিনি মুক্তিযোদ্ধা বিরুদ্ধেদের রাষ্ট্রীয় ভাবে পুরস্কৃত করেছেন।

এই সময় আলোচনা সভায় এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg