শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার কুমারখালীর বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক ও বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল বারী জোয়ার্দ্দার (৯৭)। গত শুক্রবার সন্ধায় শহরের সেরকান্দি এলাকায় নিজ বাসভণে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার দুপুরে কুমারখালী বড় জামে মসজিদ ঈদগাহ মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পুলিশের একটি চৌকস দল মরদেহের কফিনে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা আকিবুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ও রাজনৈতিক বৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে মরদেহটি নন্দনালপুর ইউনিয়নের সদরপুর কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, বর্ষীয়ান রাজনীতিবীদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর সম্মানিত সহ-সভাপতি, বাংলাদেশ কৃষক সমিতির সাবেক

সহ-সভাপতি, ১৪ দলের কেন্দ্রিয় কমিটির পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য, মোহিনী মিল শ্রমিক ইউনিয়ন এর সম্মানিত সভাপতি।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg