শিরোনাম
রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা

বিয়ের বাইশ দিনের মাথায় লাশ হলো গৃহবধূ।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

0Shares

মোশারফ হোসেন কুমারখালী।

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন বেড়কালুয়া গ্ৰামের রিজাউল ইসলামের মেয়ে রিমা (১৫) সঙ্গে ২২ দিন আগে বিয়ে হয় শিলাইদহ ইউনিয়ন মাছগ্ৰাম জোড়ালপুর গ্ৰামের খোকন শেখের ছেলে পিয়াসের (১৮) সঙ্গে। (২০) এপ্রিল মঙ্গলবার দুপুরে রিমাকে স্বামীর বাড়ির ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন অভিযোগ রিমার শশুর বাড়ীর লোকজনের। রিমার বাবা বলেন, আমার মেয়ে (২২) দিন আগে বিয়ে হয় পিয়াসের সঙ্গে। আমার মেয়ে রিমাকে সন্দেহে করে পিয়াস বলে, রিমার পেটে বাচ্চা আছে। এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পিয়াস রিমাকে বিভিন্ন ধরনের ঔষধ খাওয়াই পেটে বাচ্চা আছে এমন সন্দেহ করে। আমাকে রিমার শশুর বাড়ীর কেউ খবর দেইনি আমি অন্য জনের কাছে শুনে এসেছি। এখন এসে দেখছি আমার মেয়ে মারা গেছে। আমার বিশ্বাস হয় না আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে কে রিমার শশুর বাড়ীর লোকজন ও তার স্বামী পিয়াস গলা টিপে হত্যা করছে। এর পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে এমন প্রচার করছে । এই ঘটনার আমি দোষীদের বিচার দাবি করছি। এই মৃত্যু কে ঘিরে সন্দেহের দানা বেঁধেছে। এই ঘটনার পর থেকেই রিমার স্বামী পিয়াস পালতক রয়েছে।
এই মৃত্যুর বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, (২০) এপ্রিল দুপুরে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg