শিরোনাম
রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা

বাথরুমে মিললো গৃহবধূ’র লাশ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

0Shares

মোশারফ হোসেন,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুমারখালীতে বার্থরুম থেকে এক গৃহবুধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার নিজবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবুধুর নাম লাখি খাতুন (১৯)। তিনি ওই এলাকার ফ্রিজ মিস্রি আশরাফুল (৩০) এর স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, দুইমাস চার দিন আগে লাখির সাথে চাপড়া ইউনিয়নের সাবেক মেম্বর আব্দুল হাই এর ছেলে আশরাফুলের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। লাখি একই ইউনিয়নের চর চাপড়া গ্রামের আসাদুলের মেয়ে। তাদের পরিবারে কোন অশান্তি ছিলনা।

আজ (মঙ্গলবার) সকালে বাসার কাজ শেষে ৬ টা ৪০ মিনিটের দিকে ছোট টুল নিয়ে বার্থরুমে যায়। বার্থরুম প্রবেশের অনেকটা সময় পার হলেও আর বের হয়না লাখি। এরপর পরিবারের লোকজন স্বামী আশরাফুলকে খবর দেয়। খবর পেয়ে আশরাফুল বার্থরুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এবিষয়ে নিহতের স্বামী আশরাফুল বলেন, দুইমাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয় আমাদের। বিয়ের পর থেকে কোন ঝামেলা ছিলনা সংসারে। খুব ভাল যাচ্ছিল আমাদের। আজ সকালে বাসার লোকজন বলল লাখি বার্থরুমে ঢুকে আর বের হচ্ছেনা। এরপর বার্থরুমের কাছে গিয়ে অনেক ডাকাডাকি করেও বার্থরুম না খোলায় দরজায় লাথি মারি। দরজা ভেঙে ভিতরে দেখি ডাবের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে লাখি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বার্থরুম থেকে গৃহবুধুর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg