শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বসতিঘর থেকে ৩৮টি ডিমসহ বিষধর সাপ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ মে, ২০২১

0Shares

মোশারফ হোসেন কুমারখালী।

কুষ্টিয়ার কুমারখালীতে শয়নকক্ষ থেকে ৩৮ টি ডিমসহ একটি বিষধর ( গোখরা) সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে বাড়ির মালিক নিজেই উদ্ধার করেন।

এ চাঞ্চল্যকর ঘটনাটি নন্দলালপুর ইউনিয়নের পুঁটিয়া গ্রামের জালাল উদ্দিনের বাড়ি ঘটেছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল জলিল উদ্দিনের ছেলে।

জালাল উদ্দিন বলেন, দুপুরে শয়নকক্ষে খাটের নিচে একটি সাপ দেখতে পায়। এরপর স্বজন ও প্রতিবেশীদের ডেকে নিয়ে এসে সাপটি মেরে ফেলি। তিনি আরো বলেন, সাপ মেরে ঘরের মেঝের মাটি খুঁড়ে ৩৮টি ডিম পাওয়া যায়। পরে সেগুলো ধ্বংস করা হয়।

অপরদিকে সাপ ও ডিমের চাঞ্চল্যকর ঘটনা মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পরে এবং শিশু থেকে বয়স্ক সকল বয়সের মানুষ একনজর দেখতে ভীড় জমায়।

এসময় প্রতিবেশীরা বলেন, গোখরা বা কিং কোবরা সাপ সাধারণত ঘরের মেঝেতে থাকে। মাটির নিচে ডিম পাড়ে এবং মা সাপটি আশেপাশে অবস্থান করে। উদ্ধার হওয়া সাপটি গোখরা। এটি একটি বিষধর সাপ। এসাপের কামড়ে মানুষের মৃত্যু হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg