শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইন ১৪ দিন থেকে কমিয়ে ৩ দিন করলো সরকার

স্টাফ রিপোর্টার / ১৩০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

0Shares

প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইন ১৪ দিন থেকে কমিয় ৩ দিন করেছে সরকার।

তবে যারা বিদেশ থেকে করোনার দুই ডোজ ভ্যাকসিন নিয়ে দেশে আসবেন তাদের ক্ষেত্রে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবেনা।
শনিবার (২৪ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

আজ শুক্রবার মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রবাসীদের মধ্যে যেসব যাত্রী করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়া থাকবে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তারা বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। স্থানীয় প্রশাসন তাদের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করবে।

তবে যেসব যাত্রী ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছেন অথবা নেননি এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে আসবেন, তাদেরই কেবল তিন দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তিন দিন পর তাদের করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট নেগেটিভ এলে বাকি ১১ দিন তাদের বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg