শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

পদ্মা নদীতে ধরা পড়লো ২৮ কেজি ওজনের বাঘাইড় মাছ।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

 

মোশারফ হোসেন (কুষ্টিয়া)

খোকসা উপজেলার আমবাড়িয়া পদ্মা নদীতে জেলে মিরাজুল রহমান জালে এবার ২৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে আমবাড়িয়া পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। মিজানুর ২৫ হাজার টাকায় স্থানীয় বাজারে মাছ বিক্রি করেছেন।
মাছটি কিনে নেয় মাছ ব্যবসায়ী সিরাজ মন্ডল।

জানা গেছে, কয়েকদিন আগে একই এলাকায় পদ্মা নদীতে পাঁচটি বাঘাইড় মাছ পেয়েছিলেন জেলে মিজানুর ওই মাছগুলোর ওজন ছিল ৭৬ কেজি। সব মিলিয়ে পাঁচদিনে তিনি প্রায় দুই লাখ টাকার বাঘাইড় মাছ বিক্রি করেছেন।

স্থানীয়রা জানান, খোকসা উপজেলার আমবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে দীর্ঘদিন ধরে জাল দিয়ে মাছ শিকার করেন মিজানুর । কয়েক দিন আগে তার জালে পাঁচটি বাঘাইড় ধরা পড়েছিল। বৃহস্পতিবার সকালে ২৮ কেজি ওজনের আরও একটি বাঘাইড় মাছ তার জালে ধরা পড়ে। মাছটি প্রতিকেজি ৯০০ হিসেবে বিক্রি করেছেন। ২৫ হাজার দুই শ’ টাকায় মাছটি কিনেছেন আমবাড়িয়া সিরাজুল ইসলাম পিতা- আবু বক্কার সাং- আমবাড়িয়া।

মিজানুর জানান, চলতি মৌসুমে পদ্মা নদীতে ইলিশের তেমন দেখা মেলেনি। তবে বাঘাইড় মাছ ভালো পেয়েছেন। গত পাঁচদিনে তিনি প্রায় দুই লাখ টাকার বাঘাইড় মাছ বিক্রি করেছেন। ইলিশের চেয়ে এই মাছের দামও ভালো পেয়েছেন। বাঘাইড় মাছ বিক্রি করতেও তেমন অসুবিধা হয় না।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg