শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

দুর্নীতির অভিযোগে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে শোকজ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

0Shares

চাঁদপুর শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের অর্থ আত্মসাৎ ও অসত্য তথ্য প্রদানের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) সাহাব উদ্দিনকে শোকজ করেছেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

শোকজের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিশুকল্যাণ ট্রাস্টের পরিচালক এবং চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালকের নিকট প্রেরণ করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ২৪ মে শোকজপত্রে ডিসি উল্লেখ করেন, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ ও মেরামত কাজ সম্পন্নকরণের লক্ষ্যে প্রেরিত অর্থ ব্যয়ের বিল ভাউচার ৩০ এপ্রিলের মধ্যে ট্রাস্ট দফতরে প্রেরণের জন্য সাহাব উদ্দিনকে অনুরোধ করা হয়।

সেই পরিপ্রেক্ষিতে ২৭ জানুয়ারি সাহাব উদ্দিনকে পত্র দেওয়া হলেও বিল ভাউচার দাখিল না করায় পুনরায় ১১ মে বিল ভাউচার দাখিলের জন্য তাকে তাগিদপত্র দেওয়া হয়।

ডিপিইও সাহাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমাকে জেলা প্রশাসক মহোদয় চিঠি দিয়েছেন, তার জবাবও পাঠিয়েছি। দায়িত্বে অবহেলা, অর্থ আত্মসাৎ ও মিথ্যাচারের যে অভিযোগ করা হচ্ছে, আসলে তা সঠিক নয়। এ বিষয়ে আমাকে সব কাগজপত্র নিয়ে কথা বলতে হবে।

তিনি আরও বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে। এর মধ্যে জেলা প্রশাসক ২ জনকে ঠিক করে দেবেন। দুর্নীতির সঙ্গে আসলেই যারা জড়িত তাদের তথ্য বেড়িয়ে আসবে।
সূত্রঃDHAKA POST

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg