শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

কুষ্টিয়া গড়াই নদী থেকে মৃতদেহ উদ্ধার করলো কুষ্টিয়া ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার / ৪৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

0Shares

মোশারফ হোসেন কুষ্টিয়াঃ কুষ্টিয়া হরিপুর গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৪ ঘন্টা পর নদী থেকে মোঃ সাজাহান (৩০) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের টিম।

গত শুক্রবার সকাল ৫ টার দিকে জুগিয়া ভাট পাড়া গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত তোফাজ্জেল হোসেন ছেলে সাজাহান কুষ্টিয়া হরিপুর ইউনিয়নের বাসিন্দা।

মৃত্যু ব্যাক্তির পারিবারিক সূত্রে থেকে জানা যায়, গত শুক্রবার দুপুরের পর সাজাহান নদীতে মাছ ধরতে যায়, এই সময় মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজ হয় সাজাহান।

নদীতে খোঁজাখুঁজি করে না পাওয়ায় কুষ্টিয়া ফায়ার ষ্টেশনে এলাকাবাসী খবর দিলে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি টিম এসে গড়াই নদীতে দুই ঘণ্টা খোঁজখুজির এক পর্যায়ে সাজাহানের মরদেহ উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার খুরশিদ আনোয়ার, এই সময় তিনি বলেন,ফায়ার ষ্টেশনের একটি টিম নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার করে। এই সময় লিয়াকত আলী টিম লিডার এর নেতৃত্বে ফায়ার ফাইটার অনুকুল চন্দ্র মন্ডল দুই ঘণ্টা খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg