শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুমারখালী খয়েরচারা গ্ৰামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২০ মার্চ, ২০২১

0Shares

 

কুমারখালী প্রতিনিধি।

কুমারখালী উপজেলার খয়েরচারা হঠাৎ পাড়া গ্ৰামে পূর্ব শত্রুতার কারণে প্রতিপক্ষের হামলায় মৃত শাহাবুদ্দিন পুত্র মোঃ রফিকুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মোছাঃ হাফেজা খাতুন (৪৫) কে (১৯ মার্চ )বিকেল ৪.৩০ মিনিটের সময় পরিকল্পিতভাবে মোঃ ডাবলু সেখ(৪৫) পিতা-রেহমান সেখ, মোঃ শাকিল সেখ,(২২) পিতা- ডাবলু সেখ, মোছাঃ মিলি খাতুন (৪০) স্বামী- ডাবলু সেখ, মোছাঃ সুমনা খাতুন স্বামী- শাকিল সেখ সর্ব সাং-খয়েরচারা হঠাৎ পাড়া।
রফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় বলেন, পরিকল্পিতভাবে ডাবলু ও তার ছেলে দেশীয় অস্ত্র হাসুয়া, ছোরা কাঠের বাটাম,রড নিয়ে আমার বাড়ির সামনে আসিয়া আমাকে ভাষা খারাপ করে গালিগালাজ করছিল।

এই সময় আমি তাদের ভাষা খারাপ করতে নিষেধ করলে।
ডাবলু ও অন্যান্য রা’ আমার উপর অতর্কিত হামলা চালায়, এই সময় আমাকে হত্যার উদ্দেশ্যে শাকিলের হাতে থাকা হাসুয়া দিয়ে আমার মাথায় কোপ মারিলে উক্ত কোপ আমি বাম হাত দিয়ে ঠেকালে বাম হাতে লেগে রক্তাক্ত জখম হয়। আমি আঘাত পাইয়া মাটিতে পড়ে যায় এই সময় ডাবলু রড দিয়ে আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

আমার স্ত্রী হাফেজা আমার চিৎকার শুনে আগাইয়া আসলে ডাবলু তার হাতে থাকা রড দিয়ে আমার স্ত্রী র হাতে ও পায়ে আঘাত করে । আমার স্ত্রী কে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। আমার সোর চিৎকার শুনে মোঃ তোতা বিশ্বাস, হাজেরা খাতুন, ইসমাইল হোসেন, সহ আরো অনেকেই এগিয়ে আসলে ডাবলু ও অন্যান্য রা ভয় ভীতি হুমকি দিয়ে চলে যায়। এরপর আমাকে ও আমার স্ত্রী কে কুমারখালী হাসপাতালে ভর্তি করে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমি ও আমার পরিবার নিরাপত্তা চাই।

এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় লিখিত এজাহারের দেওয়ার প্রক্রিয়া চলছিল।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg