শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুমারখালীতে নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

0Shares

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিজের, পরিবারের ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও মালামাল ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার বিকেলে থানা মোড় সংলগ্ন গড়াই কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী নুর আলম জিকু।

তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাজারের জিকু ইলেকট্রিনিক্স, জিকু ডেকোরেশন এন্ড সাউন্ড সিস্টেম ও ডিস সংযোগ ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ‘ আমি হাসিমপুর বাজারে ইলেকট্রিনিক্স, মোবাইল, ফ্রিজ, টেলিভিশন, রাইস কুকার এর শোরুম, ডেকোরেশনের ব্যবসা করি। স্থানীয় আওয়ামীলীগ নেতাদের দ্বন্দ্বে গত ১৯ এপিল দুপুর দেড়টায় আব্দুল্লাহ আল বাকী বাদশা ও লতিফ মেম্বরের নেতৃত্বে আমার ব্যবসায় প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালায় মদো,বাদশা, ভুট্টো, হিরাসহ অনেকে। এতে আমার প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। আমি গত ২০ এপ্রিল থানায় মামলা দায়ের করলেও আমার মালামাল এখনও উদ্ধার করে নাই পুলিশ।’

তিনি আরো জানান যে,’ আসামীগণ জামিনে এসে আমার দোকান ও বাড়ির আশেপাশে দেশীয় অস্ত্র (ছোরা, হাঁসুয়া) ঘুরাঘুরি করছে। দোকান খুললে লুটপাট ও হত্যার হুমকি দিচ্ছে। পুলিশ নিরব ভূমিকা পালন করছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এবিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল্লাহ আল বাকী বাদশাকে ফোন দেওয়া হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হোসেন বলেন, ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। মালামাল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। তবে নিরাপত্তাহীনতার বিষয় পুলিশকে জানানো হয়।

প্রসঙ্গত যে, গত ১৯ এপ্রিল সোমবার জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে প্রকাশ্যে মারামারি ঘটনা ঘটে। এতে সাধারণ সম্পাদক ফারুক আজম হান্নান আহত হন। পরে সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খানের সমর্থকদের দোকান, শোরুম ও ঘরবাড়ি ভাংচুর করে হান্নানের সমর্থকরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg