শিরোনাম
কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল

ঈদে নতুন পোশাক না পেয়ে বাবার ওপর অভিমান করে তরুণীর আত্মহত্যা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১২ মে, ২০২১

0Shares

কুমারখালী প্রতিনিধি।
দরিদ্র পিতা ঈদে বেশি দামে নতুন জামা কিনে দিতে অপারগতা প্রকাশ করায় পিতার প্রতি অভিমান করে তরুণী আত্মহত্যা করেছে। (১২) মে বুধবার দুপুরে কুমারখালী নাওথীতে এ ঘটনা ঘটে।

জানাগেছে, উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাওথী গ্রামের আব্দুল রশিদের স্কুল পড়ুয়া মেয়ে রত্না খাতুন (১৬) তার পিতার কাছে ঈদ উপলক্ষে ৫ হাজার টাকা দাবি করে । দরিদ্র রশিদ, মেয়ের এই বায়নায় অপারগতা প্রকাশ করলে পিতার উপর অভিমান করে রত্না ঘরের ডাবের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

নিহতের ভাই সেলিম বলেন, আমার বোন ঈদের কেনাকাটা করতে ৫ হাজার টাকা দাবি করে। সেই টাকা না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বাড়ির লোকজন এসে দরজা ভেঙে রত্না র’ দেহ নামিয়ে অচেতন অবস্থায় তাকে স্থানীয়রা, কুমারখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রত্না উপজেলার আতিয়ার রহমান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg