শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

ইবিতে ১৩ শতক জমির সবজি গাছ কেটে দিল দূর্বৃত্তরা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজান ইউনিয়নের গজনবীপুর গ্রামের শাহজদ্দি মন্ডলের ৩ শতক জমির টমেটো গাছ রাতের আধারে কেটে দেয় দুর্বৃত্তরা ।এই দিকে একই গ্রামের ছবের মন্ডলের ১ শতক ও নুমিজ মন্ডলের ৮ শতক লাউ গাছ কেটে দেয় কে বা কাহারা । এই ঘটনায় গ্ৰামের কৃষকের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

এ নিয়ে গজনবীপুর গ্রামে ৮ দিনে ২ বিঘা জমির টমেটো গাছ কেটে দেওয়ায় কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

কৃষক শাহজদ্দি বলেন, এর আগে আমার বাড়ি থেকে ২ টি গরু চুরি হয়েছে আবার সোমবার গভীর রাতে আমার টমেটো গাছে কেটে দেয় কে বা কারা। এই মুহূর্তে আমি খুব আতঙ্কের মধ্যে দিন পার করছি।

এলাকাবাসীরা জানান,সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কৃষকদের ফসলে এমন ক্ষতি করছে একটি চক্র। যারা এমন জঘন্য কাজ করেছে তাদেরকে চিহ্নত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করছি।

ইবি থানার ওসি মোস্তাফিজর রহমান রতন জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg