শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

অবশেষে সৌদি-কাতার বিরোধ অবসান, সব ধরনের সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব

স্টাফ রিপোর্টার / ৪৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

0Shares

তাইফুর রহমান তুষার (কাতার): টানাপোড়নের দীর্ঘ তিন বছর পর গতকাল রাতে প্রতিবেশি দেশ কাতারের সাথে স্থলসীমান্ত খুলে দেয় সৌদি আরব। শিগগিরই যোগাযোগ পুনঃস্থাপন হবে সমুদ্র আর আকাশসীমাতেও। মধ্যস্থতাকারী হিসেবে সোমবার রাতে এ ঘোষণা দেন কুয়েত।

সন্ত্রাসবাদে মদদের অভিযোগ এনে ২০১৭ সালের ৫ জুন থেকে কাতারের সাথে সর্ম্পক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন আর মিসর। সাড়ে ৩ বছর পর কুয়েতের মধ্যস্থতায় রাজনৈতিক সমাধানের পথে আজ সৌদি-কাতার।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ বলেছেন, কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ’র পরামর্শে কাতারের সাথে স্থল ও সমুদ্র সীমান্ত খুলে দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে সৌদি আরব, এবং যা এখন রাতেই কার্যকর হচ্ছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি বলেছেন, আমাদের বিরুদ্ধে অবরোধ দেয়া রাষ্ট্রগুলোর যতো অভিযোগ, তার কোনোটিই সত্যি নয়। নিজেদের দাবির স্বপক্ষে, দোহার বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় সহযোগিতা বা পৃষ্ঠপোষকতার কোনো প্রমাণ এতোদিনে তারা দিতে পারেনি। তাই প্রতিবেশি দেশগুলোর কাতার বর্জন কর্মসূচি এমনিই অমূলক ছিল।

আরব লিগে নিযুক্ত সৌদি দূত আহমেদ আল-কাত্তান বলেছেন, সৌদি আরবের স্বার্থেই নাকি ইরানের প্রতি সহানুভূতিশীল ছিল কাতার। সৌদি আরবের কারো সাহায্যের দরকার নেই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের যেকোনো অপচেষ্টা রুখে দেয়ার সক্ষমতা আল্লাহ’র ইচ্ছায় আমাদের আছে। তিনি চাইলে নিজেদের কর্মকাণ্ডের ফল ইরানকে শিগগিরই ভোগ করতে হবে।

শুরুতে সংকট সমাধানে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বন্ধ করে দেয়া থেকে শুরু করে তুরস্কের মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পর্কচ্ছিন্ন এবং ইরানের সাথে কূটনীতির পরিসর কমিয়ে আনতে শর্ত বেঁধে দিয়েছিল রিয়াদ। বরাবরই সব অভিযোগ প্রত্যাখ্যান করে সব শর্তও নাকচ করেছে দোহা। এ অবস্থায় নতুন করে কিসের ভিত্তিতে এলো এ সমঝোতা, তা এখনও স্পষ্ট করেনি কোনো পক্ষ। তবে সৌদি কাতারের এই অবরোধ অবসান হওয়াতে সৌদি কাতার সহ মধ্যপ্রাচ্যের সকল নাগরিক ও প্রবাসীদের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg