শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

অপেক্ষার দিন গুনছেন অভিভাবক ও শিক্ষার্থী

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের পাঠদান বন্ধ হয়ে যায়। করোনা ভাইরাসের প্রকট না কমায় দফায় দফায় বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। তবে বড় কোন সমস্যা তৈরী না হলে আর ছুটি বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের। আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। অপেক্ষার দিন গুনতে শুরু করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। সবার মনেই এক অন্যরকম আনন্দ কাজ করছে।

চতুর্থ শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী আইরিন সুলতানা বলেন, আগে ভাবতাম স্কুল কবে ছুটি হবে আর কবে বেড়াতে যাবো কিন্তু এখন মনে হয় স্কুলে কবে যাবো। বাড়িতে থাকতে আর ভালো লাগেনা। তবে শুনেছি আগামী ১২ সেপ্টেম্বর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে এটা শুনে কত যে ভালো লাগছে তা বলে বুঝাতে পারব না! আবার স্কুলে যাবো, আবার বন্ধু বান্ধবীর সাথে খেলাধুলা করবো কতই যে মজা হবে।

অভিভাবক তামান্না আফরোজ বলেন, আমি আমার মেয়েকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি, তাদের স্কুল বন্ধ থাকার কারণে সারাদিন রুমের মধ্যে থাকে যার কারণে আগের মতো কথাও শুনতে চায়না। আগের মত পড়তেও চায়না। আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার কথা শুনে আমার অনেক ভালো লাগছে।

শিক্ষক আসলাম হোসেন বলেন, এতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষকরাও ভালো নেই! শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধর মধ্যে অনলাইনে ক্লাস হলেও আগের মতো আর ভালো লাগে না। যে স্কুলে আগে শিক্ষার্থী দ্বারা পরিপূর্ণ থাকতো সেই স্কুল আজ শিক্ষার্থীশূন্য । সরকার আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে এতে আমরাও অনেক খুশি, শিক্ষার্থী স্কুলে ফিরে পাবো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg