শিরোনাম
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা হরিজন জনগোষ্ঠীর অধিকার ও ৮০% কোটা সংরক্ষণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত ফরিদপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ইজিবাইক ছিনতাই, অচেতন চালককে গোয়ালন্দ হাসপাতালের সামনে ফেলে যায় দুর্বৃত্তরা রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে দুই নারীসহ তিনজন আহত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ। রাজবাড়ীর সন্তান ইউএনও আমিনুল ইসলাম বুলবুলের সততায় সরকারি কোষাগারে ফেরত ৪১.৯০ লাখ টাকা রাজবাড়ীতে অবৈধ এলপিজি ক্রস-ফিলিংয়ের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার উদ্ধার

সেপ্টেম্বরে বিদেশ থেকে ফেরত এসেছেন ৭০ হাজার ৫৯৬ কর্মী

স্টাফ রিপোর্টার / ৫০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

0Shares

গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশে বিদেশ থেকে ফেরত এসেছেন ৭০ হাজার ৫৯৬ কর্মী। এর মধ্যে সবচেয়ে বেশি কর্মী ফেরত এসেছেন সৌদি আরব থেকে ১৮ হাজার ৩৫৯ জন।

মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ আরব আমিরাত থেকে ফিরেছেন ১৪ হাজার ৯০২ জন। করোনাকালে ১ এপ্রিল থেকে ছয় মাসে দেশে ফেরত এসেছেন এক লাখ ৬৫৮ জন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য জানিয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম স্বাক্ষরিত প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার থেকে ফেরত এসেছেন ৭ হাজার ১৪২ জন।

সবমিলিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সেপ্টেম্বরে প্রায় ৫০ হাজার কর্মী ফিরেছেন। সেই সাথে গত মাসে নারী কর্মী ফিরেছেন ১০ হাজার।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, এক লাখ ৩৫ হাজার ১১৫ কর্মী ফিরেছেন শুধু পাসপোর্ট নিয়ে। তাদের বড় অংশ ফেরত এসেছেন চাকরি না থাকায়। আবার কাজে ফিরে যাবেন- এমন কর্মীর সংখ্যা নগণ্য। বাকি ৩০ হাজার ৫৪৩ জন ফিরেছেন আউট পাস নিয়ে। তারা বিদেশে চাকরি করতে গিয়ে ভিসার মেয়াদ শেষে অবৈধ কর্মী হয়ে গিয়েছিলেন। আউট পাসধারীদের কয়েকশ ফিরেছেন কারাভোগ শেষে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাইরে সবচেয়ে বেশি কর্মী ফেরত এসেছেন মালয়েশিয়া থেকে। সেপ্টেম্বরে দেশটি থেকে চার হাজার ৫৮৯ জন ফেরত এসেছেন। তাদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কাজ হারানোর কারণে কর্মীরা চলে আসছেন। সবমিলিয়ে মালয়েশিয়া থেকে করোনাকালে সাত হাজার ৫৬৮ জন ফেরত এসেছেন।

বিস্ফোরণে বিধ্বস্ত লেবানন থেকে সেপ্টেম্বরে চার হাজার ১৯ কর্মী ফেরত এসেছেন। দেশ কাঁপানো বৈরুত বিস্ম্ফোরণের পর আরব দুনিয়ার এ দেশ থেকে দুই মাসে পাঁচ হাজার ৮০১ জন ফেরত এসেছেন। তাদের বড় অংশই ফিরেছেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়।

আউট পাসধারী এমন কর্মীর সংখ্যা তিন হাজার ৫৯০ জন। ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপ থেকে করোনাকালে ফেরত এসেছেন ১০ হাজার ৪৮৩ জন। সেপ্টেম্বরে দেশটি থেকে ফিরেছেন প্রায় দুই হাজার কর্মী। প্রতিবেদনে তাদের সম্পর্কে বলা হয়েছে, করোনায় পর্যটননির্ভর মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা পর্যুদস্ত। তাই নিয়োগকারীরা কর্মীদের ফেরত পাঠাচ্ছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg