শিরোনাম
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ

গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি

স্টাফ রিপোর্টার / ১২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,  রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ এনে গোয়ালন্দঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গোয়ালন্দ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ।

শনিবার (২৫ জুলাই) তিনি গোয়ালন্দঘাট থানায় এ জিডি করেন।

জিডির আবেদনে মুক্তার মাহমুদ উল্লেখ করেন, গত ২৩ জুলাই দুপুর সাড়ে ১১টার দিকে তিনি দেখতে পান, ‘গোয়ালন্দ পর্যবেক্ষণ’ নামে একটি ফেসবুক পেজে তাঁর ছবি ব্যবহার করে স্ত্রীর প্রতিবন্ধী পরিচয়ে অনুদান নেওয়ার অভিযোগ উঠেছে গোয়ালন্দ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদের বিরুদ্ধে’ শিরোনামে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।

তিনি দাবি করেন, পোস্টে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর স্ত্রী শারীরিকভাবে সুস্থ এবং তাঁকে প্রতিবন্ধী পরিচয়ে কোনো সরকারি বা বেসরকারি অনুদান গ্রহণ করা হয়নি। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং তাঁর ব্যক্তি ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই তাঁর ছবি ব্যবহার করে এমন বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মুক্তার মাহমুদ আরও বলেন, ভুয়া তথ্য প্রচারের মাধ্যমে তাঁর সম্মানহানি করা হয়েছে। তাই বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg