শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

রাজবাড়ীতে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ 

স্টাফ রিপোর্টার / ১৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর কালুখালীতে তিন ছাত্রকে বলৎকারের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার হরিণবাড়িয়া একটি মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়।

আটককৃত আব্দুল্লাহ আল মামুন কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কাওমী মাদ্রাসার (এতিমখানা ও লিল্লাহ বোডিং) শিক্ষক। তার বাড়ি খুলনার পাইকগাছা।

বলাৎকারের শিকার ওই ছাত্ররা হলেন, সোহান মৃধা (১৪), রোমান দড়ি (১২) ও মো: মাহমুদুল ইসলাম (১২)। তারা সবাই কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কাওমী মাদ্রাসার (এতিমখানা ও লিল্লাহ বোডিং) ছাত্র।

কালুখা‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জা‌হেদুর রহমান জানান, শিক্ষ‌ক আব্দুল্লাহ আল মামুন ওই ৩ শিশু‌ ছাত্রকে গত ৩ মা‌স ধ‌রে বি‌ভিন্ন বাহানায় তার রু‌মে ডে‌কে বলৎকারের চেষ্টা ক‌রে। ভ‌য়ে ওই শিশুরা তার প‌রিবার‌কে কিছু না জানা‌লেও স্থানীয় টের‌ পে‌য়ে ওই শিক্ষ‌ককে আটক ক‌র‌লে দোষ স্বীকার ক‌রে। প‌রে তা‌কে পু‌লি‌শের কা‌ছে তু‌লে দেয় স্থানীয়রা।

ওসি মুহাম্মদ জা‌হেদুর রহমান আরও জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এক শিশুর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দি‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg