শিরোনাম
গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা দৌলতদিয়ায় চোরাই মালামাল ও বিদেশি মদ উদ্ধারের ঘটনায় বিএনপি নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুই মামলা গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১

গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় দেড় মাস আগে সংঘটিত হামলায় গুরুতর আহত যুবক জাহাঙ্গীর মল্লিক (৩৭) বর্তমানে মুমূর্ষু অবস্থায় রয়েছেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার না করা এবং মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শনিবার (৬ জুন) সকাল ১১টায় গোয়ালন্দের শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে অসহায় জাহাঙ্গীর মল্লিকের পরিবার বর্গের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরের স্ত্রী আছমা খাতুন বলেন, প্রায় দেড় মাস আগে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে গত ২৬ এপ্রিল মানিক মোল্লা ও আলম মণ্ডলের নেতৃত্বে একাধিক লোকজন তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা জাহাঙ্গীরকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে দ্রুত প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও তেমন উন্নতি হয়নি। বর্তমানে তিনি ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছেন না, কথা বলতে পারছেন না, এমনকি কাউকে চিনতেও পারছেন না। অর্থের অভাবে বাড়িতেই মানবেতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আছমা খাতুন সংবাদ সম্মেলনে আরও বলেন, হামলার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় ৯ জনকে আসামি করা হলেও এর মধ্যে ৭ জন ইতোমধ্যে আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন। মামলার ১ ও ২ নম্বর আসামি মো. মানিক মোল্লা (৩০) ও মো. আলম মণ্ডল (৪৫) প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। পাশাপাশি আসামিরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ সময় মামলার প্রধান আসামিসহ সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহত জাহাঙ্গীর মল্লিক তার স্ত্রী আছমা খাতুন, তার মা মহিরন বেগম, বোন রাহিমা খাতুন, বড় ভাই ও মামলার বাদী মকিম মল্লিক ।

এ বিষয়ে জানতে মামলার ১নম্বর আসামি মানিক মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, “মামলার ৯ জন এজাহারভুক্ত আসামির মধ্যে ৭ জন আদালত থেকে জামিনে রয়েছেন। দুইজন আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg