শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার / ১১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর-লক্ষীকোল লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবুবকর সিদ্দিক, মো. আশিকুজ্জামান এবং মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানে রাজবাড়ী সদর থানার বিনোদপুর-লক্ষীকোল লোকোশেড এলাকায় তল্লাশি চালিয়ে গাঁজাসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সজ্জনকান্দা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. আবিদ হোসেন (২৬), বার্থা গ্রামের লোকমান সরদারের ছেলে মো. মনির রায়হান (১৯), ভবানীপুর গ্রামের মাধব চন্দ সরকারের ছেলে সাধন সরকার (৩২), বার্থা গ্রামের রাশেদের ছেলে রিপাত (১৯) এবং সজ্জনকান্দা গ্রামের সিরাজ মিয়ার ছেলে জাহিদুল হাসান হিমেল (২৭)।
অভিযানকালে তাদের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালক জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg