শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব এইডস দিবস উপলক্ষে দৌলতদিয়ায় সচেতনামূলক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার / ৪৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম //
আজ ১ ডিসেম্বর মঙ্গলবার বিশ্ব এইডস দিবস। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এইডসের হার অনেক কম হলেও কিছু কিছু জনগোষ্ঠীর মধ্যে এটি বেড়েই চলছে। এর মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী। ওই পল্লীর সব যৌনকর্মী ও খদ্দেররা সহজেই এইচআইভি সংক্রমণ বা এইডস রোগে আক্রান্ত হতে পারে—এমন আশঙ্কা স্থানীয় স্বাস্থ্য বিভাগের। অথচ সেখানে এইচআইভি এবং এইডস প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেই। নিয়মিত রক্ত পরীক্ষাও হয় না। ফলে খদ্দেরসহ পল্লীর তিন হাজার যৌনকর্মী মরণব্যাধি এইডসের মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।
জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দে অবস্থিত দৌলতদিয়া যৌনপল্লীতে বর্তমানে তিন হাজার যৌনকর্মীর বসবাস। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ (পুরুষ খদ্দের) ওই পল্লীতে যাতায়াত করে। এর মধ্যে স্কুলছাত্র থেকে শুরু করে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আসা ট্রাকচালকও রয়েছেন। সেখানে অবাধ যৌন মেলামেশার কারণে দৌলতদিয়া যৌনপল্লীকে এখন এইডসের মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
সূত্র মতে, যৌনকর্মী, যৌনকর্মীদের খদ্দের, মাদকের সুইয়ের মাধ্যমে যৌন রোগ বেশি ছড়ায়। যেসব আচরণের ফলে মরণব্যাধি এইডসে আক্রান্ত হয়—তার সবই গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে রয়েছে। এ কারণে পল্লীর সব যৌনকর্মী ও খদ্দের সহজেই এইডসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে আজ ১ ডিসেম্বর বিকাল ৩টার সময় ‘পায়াক্ট বাংলাদেশ, দৌলতদিয়া ডিআইসি’র যৌথ আয়োজনে পায়াক্ট বাংলাদেশ দৌলতদিয়ায় অবস্থান র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে। যৌনকর্মীদের মাঝে উপস্থিত হয়ে সচেতনতা মুলক বিভিন্ন পরামর্শ দেন পায়াক্ট বাংলাদেশ দৌলতদিয়ায় ম্যানেজার মজিবুর রহমান জুয়েল, সুপারভাইজার শেখ রাজীব, মো. ইয়াছিন মোল্লা, জুলফিকার আলী ইনচার্জ গণস্বাস্থ্য দৌলতদিয়া, ডাঃ নাইম পারভেজ মেডিকেল অফিসার গণস্বাস্থ্য দৌলতদিয়া, সমাজ সেবক মোঃ জিয়াউর রহমান প্রমুখ।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বলেন, ‘দৌলতদিয়া যৌনপল্লীর সব যৌনকর্মী ও খদ্দের মারাত্মক এইডস ঝুঁকিতে রয়েছে। তাঁরা সহজেই এইডসে আক্রান্ত হতে পারেন। তাই এই মরণব্যাধির হাত থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন করার ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg