শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

গোয়ালন্দ প্রবাসী ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড ও মেডিকেল ক্যাম্পেইন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ প্রবাসী ফোরাম উদ্যোগে ফ্রি ব্লাড ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে ১ টাকায় খাতা ও কলম বিতরণ করা হয়।
বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলার ছোট ভাকলা ইউপির গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনের মাঠে এ ফ্রি ব্লাড  ও মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তারা জানায়, ফ্রি ব্লাড ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ডায়াবেটিকস পরীক্ষা, ব্লাড প্রেসার নির্ণয়, ওজন নির্ণয়, শরীরের তাপমাত্রা নির্ণয়, ব্লাড গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানসহ প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ জামিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, ঢাকা শহীদ মনসুর আলি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিস্ট্রার (সার্জারি) ডাঃ জেসমিন জাহান শিখা।
ফ্রি ব্লাড ও মেডিকেল ক্যাম্পেইনে সৌদি প্রবাসী ও ধনাঢ্য ব্যবসায়ী হুসাইন মোহাম্মদের সভাপতিত্বে ও জীবন চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক ফকির আব্দুল জব্বার, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, জাতীয় জাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম লাভলু, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক শহিদুল ইসলাম, সাবেক পৌরসভার কমিশনার জেসমিন আক্তার প্রমুখ।
স্বাগত বক্তব্য পাঠ করেন গোয়ালন্দ প্রবাসী ফোরামের সমন্বয়ক রনি মন্ডল, প্রোগ্রামের সমন্বয় করেন শেখ আয়নাল আহসান।
উল্লেখ্য, সাবেক দক্ষিণ কোরিয়া প্রবাসী, বর্তমানে ইউরোপ প্রবাসী গাজী সাইফুল ইসলাম উদ্যোগে ২০১৭ সালের ২ আগস্ট এ সামাজিক সংগঠনটির যাত্রা শুরু। প্রতিষ্ঠাতালগ্ন থেকেই সংগঠনটি নানা মানবিক কাজ করে আসছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg