শিরোনাম
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা হরিজন জনগোষ্ঠীর অধিকার ও ৮০% কোটা সংরক্ষণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার।

স্টাফ রিপোর্টার / ৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯টি মামলার আসামি হিসেবে পরিচিত এক দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনা ও  এসআই (নিঃ) মো. সাব্বির হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানটি পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন মশিউর রহমান মিঠুন ওরফে মিথুন মোল্লা (২৮)। তিনি রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা (আম বাবু মসজিদ সংলগ্ন) এলাকার বাসিন্দা এবং রহমত মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মশিউর রহমান মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ মোট ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে রাজবাড়ী জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg