শিরোনাম
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা হরিজন জনগোষ্ঠীর অধিকার ও ৮০% কোটা সংরক্ষণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচ অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার কডালা গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে আলম সরদার (৪০), ডাউকি গ্রামের মো. চাঁদ আলীর ছেলে মো. ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গা গ্রামের মৃত তছিলুদ্দীন বিশ্বাসের ছেলে মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের মৃত আবেদ আলী মৃধার ছেলে রাজু আহমেদ টোকন (৪৫)।

র‍্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে। ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এছাড়া রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির অভিযোগে মোট তিনটি মামলা রয়েছে।

র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা,  জানান, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে র‍্যাবের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলোর ব্যবহারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg