শিরোনাম
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা হরিজন জনগোষ্ঠীর অধিকার ও ৮০% কোটা সংরক্ষণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

স্টাফ রিপোর্টার / ৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে একটি বাস ও একটি মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকার সঙ্গে রাজবাড়ীর ট্রেন চলাচল বন্ধ থাকলেও উদ্ধারকাজ শেষে ট্রেন ও সড়ক উভয় পথেই যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী-ঢাকা রেলপথের খানখানাপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন খানখানাপুর লেভেল ক্রসিং অতিক্রম করার সময় রেললাইনে উঠে পড়া একটি বাস ও একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় যানবাহন দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা, রেলওয়ে থানা-পুলিশ এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত সাতজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, রাত পৌনে ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ পর্যন্ত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, উদ্ধার অভিযান শেষে রেললাইন পরিষ্কার করা হয়েছে। ফলে ট্রেন চলাচল এবং সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

দুর্ঘটনার কারণ এবং নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg