শিরোনাম
গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান গোয়ালন্দে এসএসসিতে পাসের হার ৫৪.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩০ জন মানবিক ওসি উত্তম কুমার ঘোষের সহযোগিতায় পরিবারের কাছে ফিরলেন নীলফামারীর জোবেদা গোয়ালন্দে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে হাইব্রিড সোলারচালিত মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

প্রায় চার বছর ধরে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রাখার পর কাতারে রাষ্ট্রদূত পাঠাল সৌদি আরব

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৯৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

0Shares

প্রায় চার বছর কূটনৈতিক সম্প’র্ক ছি’ন্ন রাখার পর কাতারে নিজেদের রাষ্ট্রদূত ফেরত পাঠিয়েছে সৌদি আরব। সোমবার দোহায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মানসুর বিন খালেদ বিন ফারহান আল সৌদ কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আল সানির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন। এ সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতের পেশাগত সাফল্য কামনা করেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে দোহার পক্ষ থেকে সব ধরনের সহযো’গিতার আশ্বাস দেন।

মানসুর বিন খালেদ বিন ফারহান আল সৌদ এর আগে ২০১২ সালে স্পেনে সৌদি আরবের বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন। গত ৫ জানুয়ারি সৌদি আরবে উপসাগরীয় দেশগুলোর এক শীর্ষ সম্মেলনে কাতারের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমঝোতা হয় সৌদি আরব, মিসর, আরব আমিরাত ও বাহরাইনের। এর পরই সৌদি আরবের আকাশপথ, জল ও স্থলসীমান্ত কাতারের জন্য খুলে দেওয়া হয়। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে সন্ত্রাসে মদদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্য সম্পর্ক ছি’ন্ন করাসহ ভ্রমণও বন্ধ করেছিল সৌদি আরবসহ বাহরাইন, সংযু’ক্ত আরব আমিরাত ও মিসর। তবে স’ন্ত্রা’সের অ’ভিযো’গ অ’স্বীকার করে এসেছে কাতার।

ওই সময় অ’বরো’ধ প্র’ত্যাহা’রের জন্য ১৩টি শর্ত জুড়ে দেওয়া হল কাতারের সামনে। তুরস্ক এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছি’ন্ন করা, কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁ’টি তুলে নেওয়া এবং আলজাজিরা টেলিভিশন বন্ধ করা ছিল তাদের মধ্যে অন্যতম। তবে সৌদি জো’টের দাবি প্র’ত্যাখ্যা’ন করে উল্টো তুরস্কের দিকে আরও বেশি ঝুঁ’কে পড়ে কাতার। তুরস্কও কাতারের সমর্থনে এগিয়ে আসে।

সৌদি আরবসহ চার দেশ, অন্যদিকে কাতার, এ দু’তরফের ঝগ’ড়ায় মধ্যস্থতার ভূমিকা নেয় কুয়েত। ডিসেম্বরে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে আ’লোচনা চলছে। ২০২১ সালের শুরুর দিকে অবরো’ধ প্র’ত্যা’হার করে কাতারের সঙ্গে দ্ব’ন্দ্ব মেটানোর চু’ক্তি করে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg