শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

দুই সপ্তাহেও সরকারি পাঠ্যবই পায়নি ৩০০ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার / ৫২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

0Shares

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

সেশন ফি’র টাকা পরিশোধ না করার অজুহাতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে চলতি শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্য বই দেয়া হয়নি।

বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখা চরম ভাবে ব্যাহত হচ্ছে। এ নিয়ে সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বইয়ের দাবিতে স্কুলের অফিস কক্ষে শিক্ষার্থীরা গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে অবস্থা বেগতিক দেখে অফিস থেকে দ্রুত বই দেয়ার আশ্বাস দেয়া হয়।

বিদ্যালয় ও স্থানীয়রা জানান, যমুনার ভাঙনে বিধ্বস্ত জালালপুর ইউনিয়নের সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫শ শিক্ষার্থী রয়েছে। বার্ষিক পরীক্ষার পর শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হয় নতুন বছরের বই নিতে হলে আগে ৫ শ টাকা সেশন ফি নিয়ে আসতে হবে।

এ টাকা দিতে বিলম্ব করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদের নির্দেশে সপ্তম শ্রেনীর ৯৫ জন, অষ্টম শ্রেনীর ১৪১ জন ও নবম শ্রেনীর ৯০ শিক্ষার্থীকে বই দেয়া হয়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী আকাশ ও নবম শ্রেনীর আরিফুল জানান, হেড স্যার বলেছেন টাকা না দিলে বই দেয়া হবে না। বিনামুল্যের বই নিতে কেন টাকা দিতে হবে ? টাকা না দেয়ায় খালি হাতে বাড়িতে ফিরে যাচ্ছি।

এছাড়া বিদ্যালয়ের স্থানীয় অভিভাবক রবি মোল্লা, সাহেদ আলী ও জমেলা খাতুন জানান, প্রধানমন্ত্রীর বিনামূল্যে বই বিতরণের নির্দেশ মানছেন না প্রধান শিক্ষক আবদুল হামিদ। সে টাকা না দিলে বই দিবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অনেক শিক্ষার্থী বই না পেয়ে ফিরে যাচ্ছে। এটা দেখার কি কেউ নেই।

সরেজমিন গেলে কয়েকজন শিক্ষক জানান, বিনামুল্যের বই নিতে টাকা দিতে হয় এমন নজির কোথাও নেই। বছরের প্রথম দিনেই বই বিতরণ করা হয়েছে সারাদেশে। তারা আরও বলেন, বই বিতরণের পরেও সেশন ফি আদায় করা যেত, তা না করে হেড মাষ্টারের নির্দেশ মোতাবেক ১৪ দিন হলো বই গোডাউনে তালা বদ্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বিরুপ প্রভাব পড়ছে বলেও জানান তারা।

তবে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ জানান, সরকারী নিয়ম মেনে একাউন্ট খুলে সেশন ফির টাকা আগে উত্তোলনের কথা বলা হয়েছে। যারা বই পায়নি দ্রুতই তাদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদৎ হোসেন জানান, দ্রুত বই বিতরণে হেড মাষ্টারকে বলা হয়েছে। তারপরও রোববার বিদ্যালয়ে গিয়ে বই বিতরণে বিলম্বের কারন তদন্ত করা হবে।

শাহজাদপুরের ইউএনও শাহ শামছুজ্জোহা জানান, বিনামুল্যে যথা সময়ে শিক্ষার্থীদের হাতে বই দিতে সবাইকে নির্দেশ দেয়া আছে। এর ব্যত্যয় কেউ করলে ব্যবস্থা নেয়া হবে।
(তথ্য, সময়ের কন্ঠস্বর)

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg