শিরোনাম
রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক

গোয়ালন্দ টেকনিক্যালে রসায়ন শিক্ষক সালাউদ্দিনের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ২৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:রাজবাড়ীর গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মো. সালাউদ্দিন শেখের বদলি আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দ্বাদশ শ্রেণির কম্পিউটার, অটোমোবাইল ও সিভিল শাখার শিক্ষার্থী—মো. হোসেন সিকদার, মোহাম্মদ আল-আমিন শেখ, সোহান বেপারী, মেহেদী হাসান মিয়া, মোহাম্মদ রাফি শেখসহ ৭০–৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, রসায়ন বিভাগের শিক্ষক মো. সালাউদ্দিন শেখের বদলি আদেশ অবৈধ ও অযৌক্তিক। তারা দ্রুত ওই আদেশ বাতিল করে তাকে পূর্বের কর্মস্থলে বহাল রাখার দাবি জানান। বক্তারা বলেন, স্যার শুধু আমাদের শিক্ষক নন, তিনি অভিভাবকের মতো। তিনি আমাদের মাথার তাজ। তাই বদলি আদেশ বাতিল না হলে ৪৮ ঘণ্টার মধ্যে আমরা ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হব।

মানববন্ধনের সময় ঘটনাস্থলে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।

মানববন্ধন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস ও শিক্ষা কর্মকর্তা এসে শিক্ষার্থীদের দাবি শোনেন। এসময় ইউএনও শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষককে বদলি আদেশ বাতিলের জন্য আবেদন করার পরামর্শ দেন। তিনি বলেন, আমি তো বদলি করিনি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। বিষয়টি বিশেষ বিবেচনায় নেওয়ার চেষ্টা করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg