শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

গোয়ালন্দে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষ দখল করে বসবাসের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৫৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন বসবাস করার অভিযোগ উঠেছে। এতে স্কুলের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা।
জানা যায়, প্রধান শিক্ষক মিজানুর রহমান বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ দখল করে সেখানে বসবাস করছেন। কক্ষে রয়েছে একটি ফ্রিজসহ অন্যান্য বাসাবাড়ির সরঞ্জাম। অথচ তিনি সরকারি নিয়ম অনুযায়ী আলাদা করে বাসাভাড়া বাবদ অর্থ পান।
স্থানীয়দের অভিযোগ, তিনি আশপাশের এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকতে পারতেন। কিন্তু তার এমন আচরণে অভিভাবক ও শিক্ষার্থীরা বিব্রত। বিদ্যালয়ের বিদ্যুৎ এবং অন্যান্য সুবিধাও তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বলে জানা যায়।
এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অভিযোগ তোলা হলে প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, স্কুলে তিনি ছাড়া আরও একজন শিক্ষক থাকেন এবং নাইটগার্ড না থাকায় তারা স্কুলেই অবস্থান করেন। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, সরকারি নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষক শ্রেণিকক্ষ দখল করে বসবাস করতে পারেন না।
এছাড়া, বিদ্যালয়ে নিয়মিত ক্লাস না হওয়া, টিফিনের অর্থে গড়মিল এবং অযথা স্কুল ছুটি দেওয়ার অভিযোগও উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় স্কুলে গিয়ে সাংবাদিকরা স্কুল বন্ধ দেখতে পান। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, স্কুল ছুটি দেওয়ার অধিকার আমার আছে।
গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ বলেন,কোনো শিক্ষকের শ্রেণিকক্ষ দখল করে থাকার সুযোগ নেই। সরকারি কোনো স্কুল বা কলেজে এ ধরনের অনিয়ম বরদাস্তযোগ্য নয়। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg