শিরোনাম
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা হরিজন জনগোষ্ঠীর অধিকার ও ৮০% কোটা সংরক্ষণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

টানা তিন বার কুমারখালী পৌর মেয়র হলেন সামছুজ্জামান অরুণ

স্টাফ রিপোর্টার / ৫২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

0Shares

মোশারফ হোসেন কুমারখালী।

কুষ্টিয়া জেলার কুমারখালী পৌরসভার (১৬) জানুয়ারী ‘শনিবার’ সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নৌকা মার্কায় নিয়ে সামসুজ্জামান অরুণ জয় পেয়েছে। তিনি চতুর্থ বারের মতো মেয়র হলেন। নৌকা মার্কা ভোট পেয়েছেন ১০ হাজার ১ শ’ ১০ ভোট। তার নিকটবর্তী প্রার্থী ছিলেন বিএনপি মনোনিত আনিসুর রহমান লালু বিশ্বাস, তিনি ধানের শীষ নিয়ে পেয়েছেন ২ হাজার ৮৬ ভোট।

এই প্রথম কুমারখালী পৌর নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হলো। সারাদিনই উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা।

কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন যারা:

১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছে শাহিনুর রহমান শাহীন, ২নং ওয়ার্ডে মাহবুব আলম বাবু, ৩ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হারুন- অর রশিদ হারুন, ৪ নং ফরিদ ইকবাল খান ৫ নং ওয়ার্ডে এস,এম, রফিক, ৬ নং ওয়ার্ডে জুলফিকার আলী হিরো , ৭ নং ওয়ার্ডে আকামদ্দিন আকাই শেখ,৮ নং ওয়ার্ডে তুহিন শেখ ও ৯ নং ওয়ার্ডে মিলন শেখ,

অপর দিকে সংরক্ষতি নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে মোছাঃ তানিয়া খাতুন, কাউন্সিলর ৪.৫.৬ নং ওয়ার্ডে মোছাঃ তাহুমিনা খাতুন ও ৭.৮.৯ নং ওয়ার্ডে মোছাঃ ময়না খাতুন । সাধারণ ওয়ার্ডে ২৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯ শ’ ৯০ জন।

মোট ৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ৯টি কেন্দ্রেই ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন। আরো ৩ জন রয়েছেন স্ট্রাইকিং হিসেবে।
উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। ভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী সামসুজ্জামান অরুণ বলেন ইভিএম মানেই শান্তিপুর্ণ ভোট সেটি শান্তিপূর্ণভাবেই হয়েছে। তিনি তার বিজয়কে উন্নয়নের ধারাবহিকতা হিসেবে দেখছেন। তিনি কুমারখালী পৌরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

শনিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শিরিনা আক্তার বানু মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg