শিরোনাম
রাজবাড়ীতে উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট পদ্মায় নৌপুলিশের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১ গোয়ালন্দে প্রেমের ফাঁ/দে ফেলে স্কুলছাত্রীকে সংঘ/বদ্ধ ধর্ষ/ণের অভিযোগ রাজবাড়ীর পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ ৬২ জনকে জেলা পরিষদের অনুদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মুরাদ, ১৬ দিন পর দেশে ফিরল মরদেহ রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মধু গ্রেফতার গোয়ালন্দে চার প্রতিবন্ধীর পাশে ইউএনও সাথী দাস সংবাদ প্রকাশের পরই দ্রুত পদক্ষেপ রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী অভিযান: তিনজন গ্রেফতার, জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা গোয়ালন্দে র‌্যাব-১০ এর সফল অভিযান, ২০ কেজি গাঁজাসহ আটক ৩

কাতারে ভারি রিং চাপায় বাংলাদেশী শ্রমিক আল আমিনের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১০৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৬ মার্চ, ২০২১

0Shares

উন্নত জীবন গড়ার স্বপ্ন নিয়ে কাতারে গিয়েছিলেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মুসলিম পাড়া গ্রামের মোঃ আল আমিন। কিন্তু বছর না ঘুরতেই সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল। পাঁচ টন ওজনের রিং চাপায় প্রাণ হারিয়েছে নির্মাণ শ্রমিক আল আমিন।

একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে বার বার মূর্ছা যাচ্ছেন মা মনোয়ারা বেগম এবং বাবা মনু মিয়া। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মুসলিম পাড়া গ্রামের মনু মিয়া ও মনোয়ারা বেগমের একমাত্র ছেলে আল আমিন (২৫)। এক বছর আগে উন্নত জীবন গড়ার স্বপ্ন নিয়ে ৩ লক্ষ টাকা ঋণ করে শ্রমিক হিসেবে কাতারে যায় আল আমিন।সেখানে রাজধানী দোহা’য় “আরআইডিজিই কন্সট্রাকশন” নামে একটি বেসরকারী নির্মাণ কোম্পানির কাজে যোগ দেয়। গত বৃহস্পতিবার ( ৪ মার্চ) রাস্তা সংস্কারের সময় নালায় একটি পাঁচ টন ওজনের রিং বসানোর সময় রিং নামানোর মুহুর্তে সে-ও নালায় পড়ে যায়। পরে রিং টি তার দেহের উপর পড়লে নিম্নাংশ থেতলে যায়।

দোহা’য় কর্মরত নূর আলম নামে আরেক প্রবাসী জানান, ঘটনার সময় রাস্তার নিচ দিয়ে ভূগর্ভস্থ পানি, বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ দেয়ার লাইন রিং বসানোর কাজ করছিলেন। রিং ফেলার পূর্ব মুহুর্তে পা পিছলে আল আমিন গভীর গর্তে পড়ে যায়। পরে তার কোমরের উপর রিং পরে কোমর থেতলে যায়। ঘটনাস্থলেই আল আমিন মারা যান।

আল আমিনের লাশের অপেক্ষায় পরিবার। সরকারের কাছে সন্তানের লাশ ফেরত আনার আকুতি জানান তারা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg