শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

কুষ্টিয়া খোকসায় পাওনা টাকা চাওয়ায় হামলা আহত ১

স্টাফ রিপোর্টার / ৫১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২

0Shares

মোশারফ হোসেন।

কুষ্টিয়া খোকসা হিলালপুর গ্ৰামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী এক জন জানান, (২৬ মে) বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে হিলালপুর গ্ৰামের খালের ব্রীজ সংলগ্ন এলাকায় খ্রিস্টান ধর্ম অনুসারি হিলালপুর গ্ৰামের মৃত মজিবর রহমানের ছেলে মাইকেল এম রহমানের (৪২) এর উপর রতন পুর গ্ৰামের হেলাল উদ্দিনের ছেলে রনি (২২) সামসুল আলম,তোতা সর্দার ও আসাদ হামলা চালায়। হামলা মাইকেল গুরতর আহত হয়।

আহত মাইকেল এম রহমান বলেন, আমি টাকা পাব টাকা না দেওয়াতে আমি একটা ভ্যান আটকায়। এই জন্য আমার বাড়িতে এসে অকথ্যভাষায় গালিগালাজ করে আসাদ এবং রনি ও আসাদ তাদের লোকজন আমার উপর হামলা চালায় এই সময় আমার পরিবারের সবাইকে লাঠি দিয়ে পিটিয়েছে তারা।

আমার দোকানে থাকা ৩০ হাজার টাকা নেওয়ার চেষ্টা করলে আমি বাঁধা দিতে গেলে আমার উপর ইট ছুড়ে মারে। ইট টি আমার চোখের পাশে লাগে সেই সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফিরলে দোকানে থাকা ৩০ হাজার টাকা পাওয়া যায়নি।

আমাকে হাসপাতালে ভর্তি করা হয় আমি চিকিৎসাধীন অবস্থায় আছি । আমার মাথা ও চোখ দুটোয় মারাত্মক জখম হয়। আমি চোখে দেখতে সমস্যা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে আছি, আমি প্রসাশনের কাছে নিরাপত্তা চাই।

অভিযুক্ত আসাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইলে তিনি জানান, আমাদের মধ্যে কিছুই হয়নি।

এই বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg